বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি Directorate of Textiles Job Circular - Daily Result BD

Breaking

Thursday, August 13, 2026

বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি Directorate of Textiles Job Circular

 বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ১৩তম থেকে ১৬তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://dotr.teletalk.com.bd ওয়েবসাইটে। আবেদনপত্র আহবান করা যাচ্ছে:



০২। আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শতাবাল অবশ্যই অনুসরণ করতে হবে:

ক. বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না;



খ. এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ৩ ও ৫ নং ক্রমিকের শূন্য পদ পূরণে "বস্ত্র পরিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪"; ১ নং ক্রমিকের শূন্য পদ পূরণে "সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯" এবং ২ ও ৪ নং ক্রমিকের শূন্য পদ পূরণে "মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯" অনুসরণ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি-বিধান/আদেশ/নিয়মাবলী এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিতে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে;

গ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। ৩, ৮ ও ১৫ নং ক্রমিকের পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যান্য পদের প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না;

ঘ. ১, ২ ও ৪ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী এবং ৩ ও ৫ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন;

৩. মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতার সনদ/প্রত্যয়ন/অনাপত্তিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form-সহ আবেদনে দাখিলকৃত সকল সনদ এবং প্রবেশপত্রসহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ প্রদান করতে হবে;

চ. মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে;

ছ. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে;

জ. শারিরীক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে:

ক. প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাহিত ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থীতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন;

ঞ. যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না;

ট. লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ/ভাতা প্রদান করা হবে না;

ঠ. কর্তৃপক্ষ পদের সংখ্যা হাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করেন;

ড. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও কোটা নীতি এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে;

ড. আবেদনের শর্তাবলিতে উল্লেখ করা হয়নি এরূপ ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে;

৭. বস্ত্র অধিদপ্তরের গত ২৪ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখের ২৪.০২,০০০০,০০০,০০১.১১,০০০১.২৫-৮৭০ নম্বর স্মারকের মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে উল্লিখিত পদসমূহে যে সকল চাকরিপ্রার্থী পূর্বে আবেদন করেছেন পুনরায় তাদের আবেদন করার প্রয়োজন নেই, তাঁরা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন;

৩. নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত বিভিন্ন পদের পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা থাকায় একের অধিক পদে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো;

খ. অনলাইন (Online) ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।

No comments:

Post a Comment