২০২৪ সালের ডিগ্রী ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি NU degree 3rd Year Practical Exam - Daily Result BD

Breaking

Friday, August 14, 2026

২০২৪ সালের ডিগ্রী ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি NU degree 3rd Year Practical Exam

 ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি


সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষা আগামী ২০/০৮/২০২৬ থেকে ১০/০৯/২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটঃ www.nu.ac.bd -এ পাওয়া যাবে। উল্লেখ্য ব্যবহারিক পরীক্ষা গ্রহণের জন্য নিয়োগপ্রাপ্ত বহিঃপরীক্ষকগণ স্ব-স্ব মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে তাঁর জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের নাম ও ঠিকানা জানতে পারবেন। 

বহিঃপরীক্ষকগণ TMIS Login-এ নিজ নিজ User Name, Password ব্যবহার করে TMIS Profile-এর Inbox থেকে নিয়োগপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো। একই সাথে সংশ্লিষ্ট কেন্দ্র TMIS Login থেকে TMIS-এ কলেজের জন্য নির্ধারিত User Name, Password ব্যবহার করে TMIS Profile-এর Inbox থেকে ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষার বিষয়ওয়ারী বহিঃপরীক্ষকের তালিকা ডাউনলোড করে নিবেন। 

সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বহিঃপরীক্ষকের সাথে যোগাযোগ করে নিয়মানুযায়ী পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করে পরীক্ষা গ্রহণ ও অন-লাইনে নম্বর প্রেরণের ব্যবস্থা গ্রহণ করবেন। পরীক্ষা গ্রহণ, ডাটা এন্ট্রি ও নম্বর প্রেরণ সংক্রান্ত নিয়মাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। ডাটা এন্ট্রির ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।

No comments:

Post a Comment