অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি NU Honours 3rd Year Exam Form Fillup Circular - Daily Result BD

Breaking

Sunday

অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি NU Honours 3rd Year Exam Form Fillup Circular

অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি NU Honours 3rd Year Exam Form Fillup Circular সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) আবেদন ফরম পূরণ (২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস এবং রেগুলেশন অনুযায়ী) সংক্রান্ত যাবতীয় কার্যক্রম Online এর মাধ্যমে সম্পন্ন করা হবে। ফরম পূরণ করতে পারবে ২০২২-২৩ সেশন থেকে ২০১৮-১৯ সেশন পর্যন্ত। *২০১৭-১৮ সেশনকে বাদ দেওয়া হয়েছে

পরীক্ষার আবেদন ফরম পূরণ ও জমাদানের তারিখ, আনুষঙ্গিক নিয়ম এবং শর্তাবলী নিম্নরূপ:



আবেদন ফরমপূরণের শুরু ও শেষ তারিখ ০৬/০৯/২০২৬ থেকে ২৭/০৯/২০২৬


ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ ২৮/০৯/২০২৬ রাত ১১:৫৯ মি. পর্যন্ত


টাকা জমা দেয়ার শেষ তারিখ ২৯/০৯/২০২৬ থেকে ৩০/০৯/২০২৬ বিকাল ৪:০০ টা পর্যন্ত







জমাদান/সংরক্ষণ সম্পর্কিত বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র

বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র ২০২৫ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে ০৪ মাস পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করবেন (আঞ্চলিক কেন্দ্রে জমা দেয়ার প্রয়োজন নাই)।

আবেদন ফরম, বিবরণী ফরম, ফি জমার ফরম সংগ্রহ ও অন্যান্য নিয়মাবলী:

অনলাইনে আবেদন ফরম পূরণ:

আবেদনকারীকে নিজে অথবা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://ems.nu.ac.bd/student-login)-এ গিয়ে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আবেদন ফরম যথাযথভাবে পূরণ এবং ডাউনলোড করে প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ফিসহ স্ব স্ব বিভাগে জমা দিতে হবে।

পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী:

ক) নিয়মিত: ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে প্রণীত সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী শুধুমাত্র ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা যারা ২০২৪ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় প্রমোটেড বা উত্তীর্ণ হয়ে তৃতীয় বর্ষে প্রমোশন পেয়েছে এবং তৃতীয় বর্ষের শিক্ষাক্রম সম্পন্ন করেছে তাদের ডাটা ওয়েবসাইটে দেয়া আছে কেবল মাত্র সে সকল শিক্ষার্থীরা ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে।

খ) অনিয়মিত: ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে প্রণীত সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী যে সকল শিক্ষার্থী (সেশন ২০১৮-২০১৯, ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২০২২) ইতোপূর্বে অনার্স ২য় বর্ষ পরীক্ষায় প্রমোটেড বা উত্তীর্ণ হয়ে অনার্স তৃতীয় বর্ষে প্রমোশন পেয়েছে কিন্তু ২০২১, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশ গ্রহণ করেনি বা অংশগ্রহণ করে প্রমোটেড বা উত্তীর্ণ হয়নি, সে সকল শিক্ষার্থী ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে তাদের অনুত্তীর্ণ কোর্সসমূহে অংশ গ্রহণ করবে।

গ) গ্রেড উন্নয়ন: জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস এবং রেগুলেশন

অনুযায়ী যে সকল শিক্ষার্থী (২০১৮-২০১৯, ২০১৯-২০, ২০২০-২০২১ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষের) অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে ৪র্থ বর্ষে উত্তীর্ণ/প্রমোটেড হয়েছে কিন্তু এক বা একাধিক কোর্সে F গ্রেড প্রাপ্ত হয়েছে বা কোন একটি পত্রে অনুপস্থিত রয়েছে তাদেরকে সে সকল কোর্সের পরীক্ষায় গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী হিসাবে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। এ ছাড়াও ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় একজন শিক্ষার্থী C+, C এবং D গ্রেড প্রাপ্ত হলে সে যে কোন ০২ (দুই) কোর্সে ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করতে পারবে এবং ফলাফল যাই হোক না কেন A গ্রেড এর বেশি প্রাপ্য হবে না। কোন শিক্ষার্থী যদি গ্রেড উন্নীত করতে ব্যর্থ হয় বা পরীক্ষায় অংশগ্রহণ না করে তাহলে ঐ কোর্সে তার পূর্বের গ্রেড বহাল থাকবে।

ঘ) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের এক বা একাধিক কোর্সে (F) গ্রেড প্রাপ্ত (অকৃতকার্য) শিক্ষার্থীরা সর্বসাকুল্যে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা ফি প্রদান করে শুধুমাত্র ২০২৫ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফরমপূরণের সুযোগ পাবে। এক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়নের কোন প্রয়োজন হবে না এবং কোন শিক্ষার্থী ফরম পুরণ করতে ব্যর্থ হলে, পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে বা পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হলে কোন অবস্থাতেই পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে আবেদন করতে পারবে না।

অনার্স পাঠ্যসূচী (Syllabus):

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস এবং রেগুলেশন অনুযায়ী ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৪। তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের নূন্যতম যোগ্যতা:

* তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য শিক্ষার্থীকে সকল পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। সকল বিষয়ে অংশগ্রহণ করে কমপক্ষে ৫০% তত্ত্বীয় কোর্সে D বা এর বেশি গ্রেড অর্জন করতে হবে তৎসঙ্গে ব্যবহারিক কোর্সে উত্তীর্ণ হতে হবে।

* ০১ টি কোর্সে অনুপস্থিত থেকে অন্যান্য সকল কোর্সে D গ্রেড বা এর বেশি গ্রেড পেলে তার ফলাফল Conditional Promoted হবে। এরূপ শিক্ষার্থীরা ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় উক্ত অনুপস্থিত কোর্সে অবশ্যই অংশগ্রহণ করতে হবে।

* একের অধিক কোর্সে অনুপস্থিত হলে অথবা একটি কোর্সে অনুপস্থিত থেকে অন্য একটি কোর্সে F গ্রেড পেলে Promotion হবে না, তার ফলাফল Not Promoted হবে।

Promoted/Not Promoted প্রাপ্ত শিক্ষার্থীরা পরবর্তী বছর অনুপস্থিতপত্র ও F গ্রেড পাওয়া কোর্সে/কোর্সসমূহে পরীক্ষা দেবে এবং একই সাথে C+, C ও D গ্রেড প্রাপ্ত (সর্বোচ্চ দু'টি) কোর্সে গ্রেড উন্নয়ন পরীক্ষা দিতে পারবে এবং ফলাফল যাই হোক না কেন A গ্রেড এর বেশি প্রাপ্য হবে না।

* সংশোধিত পরীক্ষা রেগুলেশন অনুযায়ী একজন পরীক্ষার্থী F গ্রেড পাওয়া কোর্স/কোর্সসমূহ উচ্চতর গ্রেডে উন্নয়নের জন্য রেজিস্ট্রেশন মেয়াদে (শুরু থেকে সাত শিক্ষাবর্ষের মধ্যে) অবশ্যই D বা উচ্চতর গ্রেডে উন্নীত করতে হবে। F গ্রেডকে উচ্চতর গ্রেডে উন্নীত করলে সে ক্ষেত্রে গ্রেড উন্নয়নের সুযোগ থাকবে না।

* ইনকোর্স ও ব্যবহারিক পরীক্ষায় গ্রেড উন্নীত করণের কোন সুযোগ নাই।

No comments:

Post a Comment