জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণ NU Honours 4th year Form Fill Up - Daily Result BD

Breaking

সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণ NU Honours 4th year Form Fill Up

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণ শুরু ১৮ ফেব্রুয়ারি গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণ কার্যক্রম আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে অনলাইনে শুরু হতে যাচ্ছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (ems.nu.ac.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১২ মার্চ ২০২৬ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ সময়সূচী:

নির্দেশনাবলী:

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফরম পূরণ ও ফি জমাদানের জন্য 'সোনালী সেবা' (Pay Slip) ব্যবহার করতে হবে। পরীক্ষার্থীদের অনলাইনে এন্ট্রি করা বিবরণী ফরম, হিসাব বিবরণী এবং ইনকোর্স নম্বরের মূল ও প্রিন্ট কপি বিষয়ভিত্তিক আলাদাভাবে সিলগালা করে স্ব-স্ব কলেজে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরবর্তী ৩ মাস পর্যন্ত এই সকল কাগজপত্র কলেজ কর্তৃপক্ষকে বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হবে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে ফরম পূরণ ও ফি প্রদানের জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন