"কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)" ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ,প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০/- টাকা ভাতা প্রাপ্য হবে এবং খাবারের ব্যবস্থা - Daily Result BD

Breaking

Friday, September 11, 2026

"কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)" ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ,প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০/- টাকা ভাতা প্রাপ্য হবে এবং খাবারের ব্যবস্থা

 মহাপরিচালকের কার্যালয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এআই প্রকল্পের পিআইইউ শাখা

যুব উন্নয়ন অধিদপ্তর

জীবন বীমা ভবন

১০, দিলকুশা বা/এ, ঢাকা-১০০০।

www.dyd.gov.bd.


"কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)" ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলায় বেসিক "কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)" প্রশিক্ষণ পরিচালনার নিমিত্ত নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ যথাক্রমে প্যাকেজ-১ (ঢাকা ও ময়মনসিংহ বিভাগঃ ১৭টি জেলা): e-Learning & Earning Ltd, Khaja IT Park (2nd to 7th Floor), 7 South Kallyanpur, Kallyanpur Bus Stand, Mirpur Road, Dhaka-1207, 

প্যাকেজ-২ (রাজশাহী ও রংপুর বিভাগঃ ১৬টি জেলা): SEO Expate Bangladesh Ltd., European IT Solution Institute & Kaizen IT Ltd (JV), 55/3, Purana Paltan, Dhaka. 

প্যাকেজ-৩ (বরিশাল ও খুলনা বিভাগঃ ১৬টি জেলা): e-Learning & Earning Ltd, Khaja IT Park (2nd to 7th Floor), 7 South Kallyanpur, Kallyanpur Bus Stand, Mirpur Road, Dhaka-1207, 

প্যাকেজ-৪ (চট্টগ্রাম ও সিলেট বিভাগঃ ১৫টি জেলা): Service Engines Ltd., Dot Com Systems Ltd., Wizard Software Technology Bangladesh Ltd. (JV), Level-7, Monem Business District, 111 Bir Uttam CR Dutta Road, Dhaka-1205. 

কর্তৃক পরিচালিত ২ মাস মেয়াদি ২য় ব্যাচে (১ অক্টোবর ২০২৬ খ্রি. হতে ৩০ নভেম্বর ২০২৬ খ্রি.) দৈনিক ৬ ঘন্টা করে ৫০ দিনে সর্বমোট ৩০০ ঘন্টার প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য দেশের সকল (৬৪টি) জেলার ১৮ হতে ৩৫ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ও আইসিটি বিষয়ে বেসিক জ্ঞানসম্পন্ন যুবক ও যুবনারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।


০২। অনলাইনে আবেদনের লিংক: www.dydaiproject.com/apply

অনলাইনে দরখাস্ত আগামী ২৩-০৯-২০২৬ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত দাখিল করা যাবে। সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে। উল্লেখ্য যে, বৈধ আবেদনকারীদেরকে মেসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় অবগত করা হবে। মেসেজের নির্দেশনা মোতাবেক পরীক্ষা অনুষ্ঠানের সময় প্রয়োজনীয় কাগজপত্রাদি সাথে আনতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনের লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোন সুযোগ থাকবে না।


০৩। বৈধ আবেদনকারীদের আগামী ২৬-০৯-২০২৬ খ্রি. তারিখে লিখিত পরীক্ষা ও ২৭-০৯-২০২৬ খ্রি. তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচী এসএমএস এর মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ২৯-০৯-২০২৬ খ্রি. তারিখে প্রকাশ করা হবে এবং এসএমএস এর মাধ্যমে জানানো হবে।


০৪। যুব উন্নয়ন অধিদপ্তরের স্ব-স্ব জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি কর্তৃক প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাইপূর্বক ভর্তি করা হবে। প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রাথমিক ধারণা সম্পন্ন এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।


০৫। প্রশিক্ষণে ভর্তির জন্য কোন প্রকার ফি'র প্রয়োজন হবে না। অধিকন্তু প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০/- টাকা হারে যাতায়াত ভাতা প্রাপ্য হবে এবং প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থীদের দৈনিক খাবারের ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে।


০৬। কর্তৃপক্ষ এ ভর্তি বিজ্ঞপ্তি বাতিল, পরিবর্তন বা পরিবর্ধন করার ক্ষমতা সংরক্ষণ করেন।

No comments:

Post a Comment