সরকারিভাবে বিনামূল্যে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি e-laeltd.com/48-student-reg-jubo - Daily Result BD

Breaking

Saturday, February 21, 2026

সরকারিভাবে বিনামূল্যে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি e-laeltd.com/48-student-reg-jubo

সরকারিভাবে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি ,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রথম সংশোধীত” শীর্ষক প্রকল্পের আওতায় "ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ" পরিচালনার নিমিত্ত নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, খাজা আইটি পার্ক, ৭ দক্ষিণ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা-১২০৭ কর্তৃক পরিচালিত আগামী (১ এপ্রিল ২০২৬ হতে ৩০ জুন ২০২৬) পর্যন্ত ৩ মাস (দৈনিক ৮ ঘন্টা) মেয়াদি ৬০০ ঘন্টা য্যান্সী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য দেশের ৬৪ জেলায় ১৮ হতে ৩৫ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। 



জেলা সমূহঃ

ঢাকা বিভাগঃ নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা, গাজীপুর, শরিয়তপুর, মাদারীপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ। ময়মনসিংহ বিভাগঃ ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর। চট্টগ্রাম বিভাগঃ চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষীপুর। রাজশাহী বিভাগঃ চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী। খুলনা বিভাগঃ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, নড়াইল। রংপুর বিভাগঃ রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও। বরিশাল বিভাগঃ বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা সিলেট বিভাগঃ হবিগঞ্জ ও মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ।


০২। অনলাইনে আবেদনের লিংক: https://e-laeltd.com/48-student-reg-jubo

অনলাইনে দরখাস্ত আগামী ০৩-০৩-২০২৬ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত দাখিল করা যাবে। সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে। উল্লেখ্য যে, বৈধ আবেদনকারীদের মেসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় অবগত করা হবে, মেসেজের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্রাদি সাথে আনতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনের লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোন সুযোগ থাকবে না।


০৩। বৈধ আবেদনকারীদের আগামী ০৬-০৩-২০২৬ খ্রি. তারিখে লিখিত পরীক্ষা ও ০৭-০৩-২০২৬ খ্রি. তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচী এসএমএস এর মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ১০-০৩-২০২৬ খ্রি. তারিখে প্রকাশ করা হবে এবং এসএমএস এর মাধ্যমে জানানো হবে।


০৪। যুব উন্নয়ন অধিদপ্তরের স্ব-স্ব জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি কর্তৃক প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাইপূর্বক ভর্তি করা হবে। প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি/কম্পিউটার এর উপর basic ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।


০৫। এ প্রশিক্ষণে ভর্তির জন্য কোন প্রকার ফি'র প্রয়োজন হবে না। অধিকন্তু প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০/- টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক মানসম্মত সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে।


০৬। কর্তৃপক্ষ এ ভর্তি বিজ্ঞপ্তি বাতিল, পরিবর্তন বা পরিবর্ধন করার ক্ষমতা সংরক্ষণ করেন।

No comments:

Post a Comment