জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) পর্যায়ের পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে nu update - Daily Result BD

Breaking

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) পর্যায়ের পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে nu update

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) পর্যায়ের পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সংশোধিত রেগুলেশনে ৪, ৩ ও ২ ক্রেডিট কোর্সের জন্য ভিন্ন ভিন্ন সময়, নম্বর বণ্টন ও প্রশ্নপত্রের কাঠামো নির্ধারণ করে নতুন এই নির্দেশিকা জারি করা হয়।


নতুন পদ্ধতিতে ইন-কোর্স (ধারাবাহিক মূল্যায়ন) ও চূড়ান্ত পরীক্ষার সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোর্সভেদে পরীক্ষার নিয়মগুলো নিচে তুলে ধরা হলো:

৪ ক্রেডিট কোর্স: ১০০ নম্বর

  • চূড়ান্ত পরীক্ষা: ৮০ নম্বর। সময়: ৪ ঘণ্টা।

  • প্রশ্ন কাঠামো: পুরো পাঠ্যসূচি থেকে মোট ১২টি বিশ্লেষণধর্মী প্রশ্ন থাকবে, যার মধ্যে ৮টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১০ নম্বর।

  • ইন-কোর্স (২০ নম্বর): অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন/কুইজে ৫, উপস্থিতিতে ৫ এবং দুটি ইন-কোর্স পরীক্ষার গড়ের ওপর ১০ নম্বর বরাদ্দ থাকবে।

৩ ক্রেডিট কোর্স: ৭৫ নম্বর

  • চূড়ান্ত পরীক্ষা: ৬০ নম্বর। সময়: ৩ ঘণ্টা।

  • প্রশ্ন কাঠামো: মোট ৯টি প্রশ্ন থেকে ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির মান ১০ নম্বর।

  • ইন-কোর্স (১৫ নম্বর): অ্যাসাইনমেন্ট ও কুইজে ৪, উপস্থিতিতে ৩ এবং ইন-কোর্স পরীক্ষায় ৮ নম্বর।

২ ক্রেডিট কোর্স: ৫০ নম্বর

  • চূড়ান্ত পরীক্ষা: ৪০ নম্বর। সময়: ২ ঘণ্টা।

  • প্রশ্ন কাঠামো: মোট ৬টি প্রশ্নের মধ্যে ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির মান ১০ নম্বর।

  • ইন-কোর্স (১০ নম্বর): অ্যাসাইনমেন্ট ও কুইজে ৩, উপস্থিতিতে ২ এবং ইন-কোর্স পরীক্ষায় ৫ নম্বর।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা যাচাই প্রক্রিয়াকে আরও আধুনিক ও যুগোপযোগী করতেই এই পরিবর্তন আনা হয়েছে। নতুন এই নিয়ম অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন