ডিগ্রি ৩য় বর্ষের ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ NU Degree 3rd year in-course exam Routine - Daily Result BD

Breaking

Sunday, January 18, 2026

ডিগ্রি ৩য় বর্ষের ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ NU Degree 3rd year in-course exam Routine

ডিগ্রি ৩য় বর্ষের ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ NU Degree 3rd year in-course exam Routine ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।



বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ইনকোর্স পরীক্ষা আগামী ২৪ জানুয়ারি ২০২৬ থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা ০১ এপ্রিল ২০২৬ থেকে ২৩ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।

নম্বর বণ্টনের ক্ষেত্রে নিয়মিত শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষায় ১৫ শতাংশ এবং ক্লাসে উপস্থিতির জন্য ৫ শতাংশ নম্বর নির্ধারণ করা হয়েছে। প্রাইভেট শিক্ষার্থীদের ক্ষেত্রে ইনকোর্স পরীক্ষার নম্বর ২০ শতাংশের মধ্যে মূল্যায়ন করতে হবে।

ইনকোর্স পরীক্ষা গ্রহণের দায়িত্ব সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের এবং উত্তরপত্র মূল্যায়ন করবেন সংশ্লিষ্ট শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে, যা একবার এন্ট্রি দেওয়ার পর আর পরিবর্তন করা যাবে না।

ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র, হাজিরাপত্র ও ইনকোর্স নম্বরপত্রের কপি গালাসীল করে পরিচালক (সংশ্লিষ্ট) আঞ্চলিক কেন্দ্র অথবা গাজীপুর ক্যাম্পাসের সংশ্লিষ্ট শাখায় আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে হাতে হাতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের ইনকোর্স ও ক্লাসে উপস্থিতির নম্বর ছাড়া পরীক্ষার ফরম পূরণ করা যাবে না।

No comments:

Post a Comment