ডিগ্রি ভর্তির ২য় রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ NU Degree 2nd Release Slip Merit list - Daily Result BD

Breaking

Wednesday, January 14, 2026

ডিগ্রি ভর্তির ২য় রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ NU Degree 2nd Release Slip Merit list

 ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি NU Degree 2nd Release Slip Merit list



জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৪টায় প্রকাশ করা হবে। উক্ত ফলাফল SMS (nu<space>atdg<space>roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে) এর মাধ্যমে একইদিন বিকাল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।


উল্লেখ্য যে, ২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু কোন শিক্ষার্থী স্নাতক (পাস)/স্নাতক (সম্মান)/স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে (যে শিক্ষাবর্ষে হোক না কেন) বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই ২০ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ঐ শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এছাড়া ২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন করার কোন সুযোগ থাকবে না।


২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহের তারিখ: ১৫/০১/২০২৬ থেকে ২২/০১/২০২৬

এ লক্ষ্যে শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Applicant Login অপশনে Degree Pass Login লিংকে গিয়ে সঠিক Application ID ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।


১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরম ও রেজিস্ট্রেশন ফি বাবদ ৭২০/- (সাতশত বিশ) টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাকিং এর মাধ্যমে অথবা সরাসরি) জমা দেয়ার তারিখ: ১৭/০১/২০২৬ থেকে ২৪/০১/২০২৬


কলেজ কর্তৃক ২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ: ১৭/০১/২০২৬ থেকে ২৫/০১/২০২৬

কলেজ কর্তৃপক্ষকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে ২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। কোন শিক্ষার্থীর ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসংগতি অথবা গড়মিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে ঐ শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে।


কলেজ কর্তৃক ২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি [শিক্ষার্থী প্রতি ৭২০/- (সাতশত বিশ) টাকা হারে] যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ: ২৬/০১/২০২৬ থেকে ০১/০২/২০২৬

এ লক্ষ্যে কলেজকে Login এর মাধ্যমে Admission Payment Info (Degp.) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip এ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) "রেজিস্ট্রেশন ফি” খাতের সঞ্চয়ী হিসাব নম্বর-0218100000134 উল্লেখপূর্বক মোট টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

No comments:

Post a Comment