জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ
বিশ্ববিদ্যালয়
পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর
স্মারক নং ০৫ (৫৩৪) জাতীঃবিঃ/পরীঃ/ডিগ্রী (পাস)/২০২২/৬১০৬
তারিখ: ২৮/১০/২০২৬খ্রিঃ
২০২৫ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ ও ইনকোর্স নম্বার এন্ট্রির সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি
সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৫ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ ও অনলাইনে ইনকোর্স নম্বর এন্ট্রির সময় নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী বৃদ্ধি করা হলো। উক্ত সময়ের মধ্যে ফরম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত তারিখের পর ফরম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে।
ফরম পূরণ ও জমাদান, শিক্ষার্থীর ডেটা এন্ট্রি ও নিশ্চয়ন এবং সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেয়ার তারিখ:
বিবরণ
অনলাইনে আবেদন ফরম পূরণ ও কলেজে জমাদান এবং কলেজ কর্তৃক ইনকোর্স নম্বর এন্ট্রি ও শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ
সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ (কলেজ কর্তৃক)
তারিখ ৩১/১০/২০২৬ হতে ০৩/১১/২০২৬
০৪/১১/২০২৬ হতে ০৫/১১/২০২৬
উল্লেখ্য, পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কাজ (যেমন- ফরম পূরণ, ডাটা নিশ্চয়ন, পে-স্লিপ ডাউনলোড ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমা ইত্যাদি) করতে পারেননি সে সকল কাজও এ সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন।
বিঃ দ্রঃ ইতোপূর্বে প্রকাশিত স্মারক নং ০৫ (৫৩৪) জাতীঃবিঃ/পরীঃ/ডিগ্রী (পাস)/২০২২/৬০৬৬, তারিখ: ২৯/০৯/২০২৬খ্রিঃ মোতাবেক বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
মোঃ এনামুল করিম
পরীক্ষা নিয়ন্ত্রক
জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
ফোন: ০২-৯৯৬৬৯১৫১৭
তারিখ: ২৮/১০/২০২৬খ্রিঃ

No comments:
Post a Comment