অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ NU Honours 4th Year Exam Routine - Daily Result BD

Breaking

Wednesday, March 11, 2026

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ NU Honours 4th Year Exam Routine

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সংশোধিত রুটিন অনুযায়ী, এই পরীক্ষা আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখ থেকে শুরু হবে 

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন, ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ সময়সূচী অনিবার্যকারণে পরিবর্তন করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন। দুপুর ০১.৩০ টা

পরীক্ষা অনুষ্ঠানের সময়কাল: প্রশ্নপত্রে উল্লিখিত সময়কাল



অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ Routine Download PDF

পরীক্ষার মূল বিষয়সমূহ:

  • পরীক্ষা শুরু: ৩০ এপ্রিল ২০২৬ ।
  • পরীক্ষা শুরুর সময়: প্রতিদিন দুপুর ০১:৩০ টা থেকে শুরু হবে ।
  • রুটিন: বিস্তারিত রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এ পাওয়া যাচ্ছে।
  • ইনকোর্স পরীক্ষা: ১ম ইনকোর্স পরীক্ষা ০২/০১/২০২৬ থেকে ২৪/০১/২০২৬ এবং ২য় ইনকোর্স পরীক্ষা ০৪/০১/২০২৬ থেকে শুরু হবে ।
  • পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের নোটিশ বোর্ড অথবা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংশোধিত রুটিনটি ডাউনলোড করে নেয়ার পরামর্শ দেয়া হলো।

বিঃদ্রঃ
১। কোন কারণ দর্শানো ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচী পরিবর্তন করতে পারবেন।
২। সময়সূচী অনুযায়ী সকল তত্ত্বীয় পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ট্রেজারী থেকে প্রশ্নপত্রের ট্রাংক উত্তোলন বা গ্রহণ করা যাবে না।
৩। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচী যথাসময়ে জানানো হবে।
পরীক্ষার্থীদেরকে স্ব-স্ব কলেজে যোগাযোগ করে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় জেনে নিতে হবে।
৪। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এ পাওয়া যাবে। পরীক্ষা সংক্রান্ত জরুরী তথ্যের জন্য পরীক্ষা চলাকালিন প্রতিদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উল্লিখিত ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, কোন বিজ্ঞপ্তি ডাক মারফত প্রেরণ করা হবে না।

No comments:

Post a Comment