জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
স্মারক নংঃ জাতীঃবিঃ/পনি/মাফা/২০২৩/২০২৫/১০১৮
তারিখঃ ২৩/১২/২০২৫
২০২৩ সালের মাস্টার্স শেষ পর্বের ইনকোর্স পরীক্ষার সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি
NU Master's final in-course exam সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিত মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্বের (নিয়মিত, অনিয়মিত ও প্রাইভেট) শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষা ১০/০১/২০২৬ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। ইনকোর্স পরীক্ষার নম্বর ও ক্লাসে উপিস্থতির নম্বর ফরম পুরণের সময় অনলাইনে এন্ট্রি দিতে হবে।
উল্লেখ্য যে, ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ না করলে ফরম পুরণ করতে পারবেনা- এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে। ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র ও নম্বর পত্র গালাসীলকৃত অবস্থায় ২২/০১/২০২৬ তারিখের মধ্যে স্ব-স্ব আঞ্চলিক কেন্দ্রে/গাজীপুর ক্যাম্পাসে সরাসরি/ডাকযোগে জমা দিতে হবে।
গাজীপুর ক্যাম্পাসে প্রেরণের ঠিকানা
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক
মাস্টার্স শেষ পর্ব শাখা
জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, গাজীপুর।
(মোঃ এনামুল করিম)
পরীক্ষা নিয়ন্ত্রক
জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
ফোন নং ০২-৯৯৬৬৯১৫১৭
ই-মেইল : controller@nu.ac.bd

No comments:
Post a Comment