NU Honours 4th Year Re-scrutiny result ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি।
জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ
পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর
স্মারক নং-(০-৫) জাতীঃ বিঃ/পনি/অফিস আদেশ/২০২২/২০২৪/৪৫১৮
তারিখঃ ১৬ নভেম্বর ২০২৫ খ্রি.
বিজ্ঞপ্তি
২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন প্রসঙ্গে।
সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য আগামী 0৭/০৯/২০২৬ ইং তারিখ সকাল ১০.০০ টা থেকে ২০/০৯/২০২৬ ইং তারিখ রাত ১২.০০ টা পর্যন্ত Online এ আবেদন করা ও টাকা জমা দেয়া যাবে।
Pay slip সংগ্রহ ও জমাদানের নিয়মাবলীঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট 103.113.200.36/PAMS/ICTUnit/Re-scrutiny.aspx থেকে Online এ আবেদন ফরম পূরণ করে Pay slip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখা অথবা সোনালী ব্যাংকের Online Payment gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা-নগদ, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন: AMERICAN EXPERESS, VISA, DBBL, NEXUX, MASTER CARD অথবা সোনালী ব্যাংকের নিজস্ব হিসাব থেকে Online এ টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবেন। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে।
নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, Pay slip ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোন প্রকার উদ্ভুত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদনের কপি বা পে-স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজন নেই।
উল্লেখ্য, আবেদনের সময় পত্র কোড যথাযথভাবে পূরণ করতে হবে। ফলাফল পুনঃমূল্যায়ন ফি প্রতিপাত্র ১.২০০/- (এক হাজার দুইশত) টাকা।
বি.দ্র. জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতিত অন্য কোন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো।
পরীক্ষা নিয়ন্ত্রক
জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
Email: controller@nu.ac.bd



No comments:
Post a Comment