২০২৫ সালের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি NU Honours 2nd Year Form Fill Up Notice - Daily Result BD

Breaking

Monday, June 29, 2026

২০২৫ সালের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি NU Honours 2nd Year Form Fill Up Notice

 ২০২৫ সালের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি NU Honours 2nd Year Form Fill Up Notice সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০২০-২০২১, ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শুধুমাত্র Promoted শিক্ষার্থীগণ 1' গ্রেড প্রাপ্ত কোর্সে ২০২৫ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 

অনার্স ২য় বর্ষ শিক্ষার্থীদের পরীক্ষার ফরমপূরণ সংক্রান্ত আবেদন ও সংশ্লিষ্ট কোর্সের ইনকোর্স নম্বর প্রদানসহ (নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের যাদের ইনকোর্স নম্বর পূর্বে প্রেরণ করা হয়নি) যাবতীয় কার্যক্রম On-Line ০৫/০৭/২০২৬ তারিখ থেকে শুরু হবে। নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী আবেদন ও বিবরণী ফরমপুরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের আবেদন ফরম নিশ্চয়ন করবেন। ফরমপূরণ সংক্রান্ত নিয়ম ও শর্তাবলী নিম্নে প্রদত্ত হলো। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।

ফরম পূরণের সময়সীমা: ০৫/০৭/২০২৬ থেকে ২৮/০৭/২০২৬ পর্যন্ত।
ফরম পূরণ করতে পারবে ২০২৩-২৪ নিয়মিত, ২০২২-২৩, ২০২১-২২, ২০২০-২১, ২০১৯-২০ ও  ২০১৮-১৯ অনিয়মিত ও ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা।



০১. আবেদন ফরম সংগ্রহ।

অনার্স ২য় বর্ষ পরীক্ষার আবেদন ফরম পরীক্ষার্থী নিজে অথবা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উল্লিখিত ওয়েব সাইট (ems.nu.ac.bd/ অথবা http://www.nu.ac.bd/online-form-fill-up.php) থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সঠিকভাবে পূরণ করে Download-এর মাধ্যমে প্রিন্ট কপি নির্ধারিত ফিসহ স্ব-স্ব বিভাগে জমা দিতে হবে।


০২. পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী:

নিয়মিত পরীক্ষার্থীদের জন্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনকৃত অনার্স কোর্সের সকল ছাত্র-ছাত্রী ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে Promoted হয়ে ২০২৪ সালের অনার্স ১ম বর্ষের কোর্স সম্পন্ন করেছে তারা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অনার্স ২য় বর্ষের সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য

২০২০-২০২১,২০২১-২০২২ ৩ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশ গ্রহণ করে Not Promoted হয়েছে অথবা পরীক্ষায় অংশম্মগ্রহণ করেনি এঐ সকল শিক্ষার্থী অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৫ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। Not Promoted শিক্ষার্থীকে পূর্ববর্তী বছরের পাসকৃত কোর্সের পরীক্ষা দিতে হবে না। তবে গ্রেড প্রান্ত পরীক্ষার্থীকে সকল কোর্সে অংশগ্রহন করতে হবে।


মান উন্নয়ন পরীক্ষার্থীদের জন্য

২০২৪ সালের অনার্স ২য় বর্ষে যে সকল শিক্ষার্থী নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে প্রথম বারের মত পরীক্ষায় অংশগ্রহণ করে ৩য় বর্ষে প্রমোশন পেয়েছে, ঐ সকল শিক্ষার্থীরা শুধুমাত্রা C, C+ এবং D গ্রেড প্রান্ত কোর্স/কোর্সদমূহে গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সর্বোচ্চ ২ টি কোর্সে।

যে সকল শিক্ষার্থী ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯, ২০১৯-২০২০, ২০২০-২০২১ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষে অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে ৩য় বর্ষে প্রমোশন পেয়েছে কিন্তু এক বা একাধিক কোর্সে F গ্রেড রয়েছে তারা ২০২৫ সালের পরীক্ষায় F গ্রেড প্রাপ্ত কোর্স বা কোর্সসমূহে অংশগ্রহণ করতে পারবে।


পরীক্ষার্থীদের জন্য করণীয়:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (http://cms.nu.ac.bd/student-login) থেকে পরীক্ষার্থীগণ আবেদন ফরম সংগ্রহ করার পর নির্ধারিত ফিসহ সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের নিকট জমা দিবে এবং কলেজ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বিবরণী ফরমে বিষয়কোড সঠিক এন্ট্রি করা হয়েছে কি না তা দেখে নিশ্চিত হয়ে স্বাক্ষর করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (http://ems.nu.ac.bd/student-login) থেকে আবেদন ফরম Download করার সময় ফরমের নির্দিষ্ট স্থানে সিলেবাসে উল্লেখিত বিষয়কোড (বাবহারিকসহ) পূরণ করতে হবে। বিষয়কোড স্কুল পূরণের জন্য বিশ্ববিদ্যালয় দায়ী থাকবে না। আবেদন ফরমে কোন প্রকার ভুল হলে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে ফরম Cancel করে পুনরায় আবেদন ফরম Download করতে হবে।

পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত অনার্স বিষয় ছাড়া অন্য কোন বিষয়ে আবেদন ফরমপূরণ করলে তার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে কোন প্রকার ভুল থাকলে তা প্রবেশপত্র ইস্যুর আগেই সংশোধন করে নিতে হবে। আবেদন ফরমের সাথে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নির্ধারিত তারিখের মধ্যে স্ব স্ব কলেজের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।

No comments:

Post a Comment