২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি NU Honours 1st Year Exam Result - Daily Result BD

Breaking

Tuesday, December 23, 2025

২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি NU Honours 1st Year Exam Result

 জাতীয় বিশ্ববিদ্যালয়

পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর, বাংলাদেশ

স্মারক নং-জাতীঃ বিঃ/পনি/অনার্স ১ম বর্ষ/২০১০/৩১৩৬/৬০৯৪

তারিখ: ২৩/১২/২০২৫



২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি

NU Honours 1st Year Exam Result একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল অদ্য ২৩/১২/২০২৫ তারিখে বিকাল ৩.০০টায় প্রকাশ করা হবে। এ পরীক্ষায় সারা দেশের ৩৪৩টি কেন্দ্রে ৮৭৭টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মান-উন্নয়নসহ সর্বমোট ৪,৪৩,৭২৯ (চার লক্ষ তেতাল্লিশ হাজার সাতশত ঊনত্রিশ) জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।


 গড় পাশের হার ৮৭.০৪%। উক্ত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd অথবা http://result.nu.ac.bd) এ পাওয়া যাবে। 


প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে

( মোঃ এনামুল করিম।

পরীক্ষা নিয়ন্ত্রক

জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

-মেইলঃ controller@nu.edu.bd

No comments:

Post a Comment