প্রাইমারি বিদ্যালয় সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ - Daily Result BD

Breaking

বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

প্রাইমারি বিদ্যালয় সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

www.dpe.gov.bd





স্মারক: ৩৮.০১.০০০০.১৪৩.১১.০৯০.২০২৫-২২৬

তারিখ:১৫ অগ্রহায়ণ ১৪৩২ ২৫ নভেম্বর ২০২৫

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ (রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগ) এর লিখিত পরীক্ষার আসন বিন্যাস।

উপর্যুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে "সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫"-এর লিখিত পরীক্ষা আগামী ০২ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে বেলা ১১:৩০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা গ্রহণের জন্য আসন ব্যবস্থাপনাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণের করার জন্য তাঁকে অনুরোধ করা হলো।

এমতাবস্থায় আগামী ০২ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে মর্মে অবগত করা ও প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানিয়ে প্রতিষ্ঠান প্রধানকে পত্র দেয়ার জন্য অনুরোধ করা হলো।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে,সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ (রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগ) এর আবেদন গ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে। 

লিখিত পরীক্ষা অবিলম্বে গ্রহণ করা হবে। জানুয়ারি/২০২৬ মাসের ২ তারিখ লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ বিবেচনায় নিয়ে লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রস্তুত করা প্রয়োজন। 


সংযুক্ত তালিকায় সংশ্লিষ্ট জেলার পরীক্ষার্থীর আসন বিন্যাস করার জন্য উপযুক্ত প্রতিষ্ঠান নির্বাচন করত: আইআইসিটি, বুয়েট কর্তৃক প্রস্তুতকৃত সফটওয়্যারে এন্ট্রির কাজ আগামী ৩০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।



(এ. কে. মোহম্মদ সামছুল আহসান)

পরিচালক (পলিসি ও অপারেশন)

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর,


জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (সকল)

রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।


অনুলিপি:

১।জেলা প্রশাসক (সকল), রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।

২।পরিচালক, আইআইসিটি, বুয়েট।

৩।বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, রংপুর, রাজশাহী, খুলনা , বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগ

৪। মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (মহাপরিচালক মহোদয়ের সদয় অবগতির জন্য)।

৫।অতিরিক্ত মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (অতিরিক্ত মহাপরিচালক মহোদয়ের সদয় অবগতির জন্য)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন