প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল দেখবেন যেভাবে DPE Result PDF - Daily Result BD

Breaking

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল দেখবেন যেভাবে DPE Result PDF

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হবে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশ হওয়ার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট dpe.gov.bd অথবা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd-এ লগইন করে তাদের ফল (Check Result by Roll Number) দেখতে পারবেন প্রার্থীরা। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে টেলিটকের মাধ্যমে এসএমএস (Primary Result SMS Notification) পাঠিয়েও জানিয়ে দেয়া হবে। এতে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন মোট -- হাজার ২৬৫ জন প্রার্থী।

সন্ধ্যা ৭টার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

রেজাল্ট এর পিডিএফ লিংক 



পরীক্ষার প্রেক্ষাপট

গত ৯ জানুয়ারি তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের ৬১টি জেলায় এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগের লক্ষ্যে এই বৃহৎ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

DPE Result PDF Download Link

ফলাফলের শর্তাবলি

প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ প্রার্থীদের জন্য অধিদপ্তর বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত ও নির্দেশনা প্রদান করেছে:

  • সাময়িক ফলাফল: এই ফলাফল শুধুমাত্র মৌখিক পরীক্ষার (ভাইভা) জন্য বিবেচিত হবে। এটি চূড়ান্ত নিয়োগের কোনো নিশ্চয়তা দেয় না।

  • সংশোধনযোগ্য: ফলাফলে কোনো প্রকার ভুল-ভ্রান্তি বা মুদ্রণজনিত ত্রুটি ধরা পড়লে কর্তৃপক্ষ তা সংশোধন বা বাতিল করার অধিকার রাখে।

  • তথ্য যাচাই: কোনো প্রার্থী ভুল তথ্য প্রদান করলে বা তথ্য গোপন করলে যেকোনো পর্যায়ে তার নির্বাচন বাতিল করা হবে।

  • চূড়ান্ত নির্বাচন: প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।

মৌখিক পরীক্ষার নির্দেশনা

মৌখিক পরীক্ষার সঠিক স্থান, তারিখ এবং সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

ফলাফল দেখার মাধ্যম

নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর ক্রমানুসারে সাজানো হয়েছে। ফলাফল নিচের ওয়েবসাইটগুলোতে পাওয়া যাবে:

১. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়: mopme.gov.bd

২. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর: dpe.gov.bd

সরাসরি ফলাফল দেখার লিঙ্ক:

  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE): dpe.gov.bd/site/view/notices

  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (MoPME): mopme.gov.bd/site/view/notices

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন